আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখতাম, হাসলেন চমক

১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ AM
রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক © ফেসবুক থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র তুলেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই তাকে ঘিরে বিএনপি অঙ্গনে আলোচনা শুরু হয়।

এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—ছোটবেলা থেকে তারেক রহমানের প্রতি অনুপ্রাণিত হয়ে নিজের নাম ‘রুকাইয়া জাহান চমক’-এর পরিবর্তে ‘রুকাইয়া রহমান চমক’ লিখতেন তিনি।

তবে এ দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছেন এই অভিনেত্রী। শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে চমক বলেন, ‘সত্যি বলতে, এটা একেবারেই অবিশ্বাস্য। আমি এমন কোনো কথা কখনো বলিনি, বলার প্রশ্নই আসে না।’

চমক বলেন, আজকে অনেকগুলো কনফিউশন দূর হলো। তবে শুরুতেই একটা বিষয় বলি—আমি দেখছি, কিছু জায়গায় ভুয়া খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, আমি নাকি ছোটবেলা থেকেই তারেক রহমানের আদর্শে বড় হয়েছি, এমনকি নিজের নাম রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখতাম! সত্যি বলতে, এটা একেবারেই অবিশ্বাস্য। আমি এমন কোনো কথা কখনো বলিনি, বলার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, আমি একটা রাজনৈতিক দলে যোগ দিচ্ছি—এর মানে এই না যে আমি আমার ব্যক্তিত্ব, সম্মান বা স্বকীয়তা বিক্রি করে দিয়ে কারও তোষামোদ করবো। এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তারা অন্তত এই বিষয়টা জানে যে আমি এই ধরনের কথা বলি না এবং বলবোও না।

এই অভিনেত্রী বলেন, এই যে মিথ্যা, ভিত্তিহীন এবং একেবারেই নিম্নমানের কথাগুলো ছড়ানো হচ্ছে—এগুলো সত্যিই দুঃখজনক। আমাকে এসব নিয়ে কথা বলতে হচ্ছে, সেটাও খারাপ লাগছে।

এসব খবর যারা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে চমক বলেন, ‘যারা এসব লিখছেন, তাদের বলবো— কমপক্ষে কিছুটা চিন্তা করে লিখুন। যদি লিখতেই হয়, অন্তত বিশ্বাসযোগ্যভাবে লিখুন। “আমি তারেক রহমান থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম পরিবর্তন করতাম”—এই ধরনের কথা সম্পূর্ণ হাস্যকর এবং ভিত্তিহীন। এগুলো ভুয়া খবর। এরকম আরও অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। একটু খেয়াল করলেই বোঝা যায়, এগুলো সত্য না।’

সামাজিম মাধ্যমে ভুয়া তথ্য নিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে যারা সামাজিক মাধ্যমে খুব বেশি আপডেটেড না বা প্রযুক্তিগতভাবে ততটা সচেতন না, তারা এসব ভুয়া তথ্যের শিকার হন। তাদের জন্য আমার সহানুভূতি রইলো।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence