যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ

১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ AM
 ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ © সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী সমাধানের বিষয়ে ঘোর অনিশ্চয়তার মাঝেই যেকোনো মুহূর্তে আবারও রক্তক্ষয়ী লড়াই শুরু হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

গালিবাফ যুক্তরাষ্ট্রের ওপর অনাস্থা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।’ তাঁর এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন বিশ্ব সম্প্রদায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা করছিল। স্পিকারের এই কঠোর অবস্থানের ফলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে ইরানের এই অবস্থানের পরপরই মধ্যপ্রাচ্যে সামরিক উত্তজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরান যদি আবারও পূর্ণ মাত্রায় লড়াই শুরু করে, তবে ইসরায়েলও যাতে তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে পারে সেজন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে চলা এই সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার অন্তরালে অনেক আলোচনা হলেও বাস্তবে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে আসছে। গালিবাফের বক্তব্যে এটি স্পষ্ট যে, ইরান বিকল্প পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে। ফলে কোনো সমাধান না এলে নির্ধারিত সময় শেষ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

‘আব্বু, তোমার ছেলে তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে’—প্রশাসন ক্যাড…
  • ১২ জুলাই ২০২৬
গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জবির বাস, প্রাণে বাঁচলেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
সাড়ে ২৯ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে প্রশ্ন
  • ১২ জুলাই ২০২৬
১০ দিন আগে সরকারি চাকরিতে যোগদান, পরকীয়া প্রেমিকার হাতে প্র…
  • ১২ জুলাই ২০২৬
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার
  • ১২ জুলাই ২০২৬
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence