ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮ এপ্রিল ২০২৬, ১০:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

এবার আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালিয়ে সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের এই অভিযানের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত করছে। এর আওতায় পারস্য উপসাগরের বাইরেও ইরানি তেল বহনকারী জাহাজগুলোর পাশাপাশি ইসলামিক রিপাবলিক অফ ইরানকে সহায়তা করতে পারে এমন অস্ত্রবাহী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। 

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপ ইরান ও পশ্চিমাদের মধ্যকার সংঘাতকে আরও উসকে দিতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং স্থায়ী শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দিয়েছেন, যেগুলো বর্তমানে পর্যালোচনা করছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। তবে সেই প্রস্তাবগুলোতে ঠিক কী রয়েছে, তা প্রকাশ করা হয়নি। 

তবে পরিষদ জানিয়েছে, পরবর্তী আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের অতিরিক্ত দাবি ত্যাগ করতে হবে এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নিজেদের চাওয়াগুলো পুনর্নির্ধারণ করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9