টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ PM
প্রধান আসামি নজরুল ওস্তার ছবি

প্রধান আসামি নজরুল ওস্তার ছবি © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়িপেটায় নাহিদা বেগম (৫০) নামের এক বিধবা নারী নিহতের ঘটনায় প্রধান আসামি নজরুল ওস্তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত ১০টায় র‍্যাব-৬, র‍্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি যৌথ দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন এনায়েত নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নজরুল ওস্তা (৪০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পাটগাতী মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী কাদের ও আলাউদ্দিন ওস্তার সঙ্গে নিহত নাহিদা বেগমের স্বামী শরিফুল ওস্তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় ৮ মাস আগে উচ্চ আদালত এই জমির রায় শরিফুল ওস্তার পক্ষে দিলেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে তা দখলে রাখে।

গত ১ ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গেলে শরিফুল ওস্তার ছেলে মহিবুল্লাহ ওস্তার ওপর নজরুল ওস্তার নেতৃত্বে দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে হামলা চালানো হয়। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে মা নাহিদা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, ‘এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি নিহতের ছেলে মহিবুল্লাহ ওস্তা টুঙ্গিপাড়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। 

শুক্রবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৬, র‍্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নজরুলকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৯ মে ২০২৬
সুখবর পেলেন বিজয়, শপথ নিতে বাধা নেই
  • ০৯ মে ২০২৬
নিজ হাতে তৈরি করে রেখেছিলেন কবর, সেখানেই চির নিদ্রায় ‘তোতা …
  • ০৯ মে ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ০৯ মে ২০২৬
খালি চেয়ারে রাখা হয় লিমন-বৃষ্টির গাউন-টুপি, চোখে পানি সহপাঠ…
  • ০৯ মে ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বাস্থ্যঝুঁকির আভাস
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9