ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৬, ০২:০১ PM
গ্রেপ্তার সোহেল মুন্সী

গ্রেপ্তার সোহেল মুন্সী © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি শহর যুবলীগের সহসভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌরসভা ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ওই ঘটনায় শেখ ফরিদ নামের এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলার করেন, যেখানে সোহেল মুন্সীকে এজাহারনামীয় আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা ভবনে ভাঙচুর মামলায় সোহেল মুন্সী এজাহারনামীয় আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬