এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের

১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ AM
বাব আল-মান্দেব প্রণালি

বাব আল-মান্দেব প্রণালি © সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’

তিনি আরও বলেন, ‘তাই ট্রাম্প এবং যারা এতে জড়িত, তাদের উচিত দ্রুত এমন সব কার্যক্রম ও নীতি বন্ধ করা, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে এবং আমাদের জনগণ ও দেশের অধিকারকে সম্মান করা।’

আরও পড়ুন: যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ

প্রসঙ্গত, বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়েই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যায় এবং ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র প্রবেশদ্বার হিসেবেও এটি ব্যবহৃত হয়, যা পরবর্তীতে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত হয়।

প্রণালিটির সবচেয়ে সরু অংশ প্রায় ২৯ কিলোমিটার (১৮ মাইল) থেকে ৩২ কিলোমিটার (২০ মাইল) পর্যন্ত বিস্তৃত। এর সরু প্রস্থের কারণে জাহাজ চলাচল দুটি পৃথক চ্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়—একটি প্রবেশের জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ প্রতিদিন এই প্রণালি দিয়ে অতিক্রম করে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন এবং এশিয়ার দিকে বিভিন্ন পণ্য পাঠানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

এই গুরুত্বপূর্ণ রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে জাহাজগুলোকে আফ্রিকার চারপাশ ঘুরে যেতে হয়, ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত ১০ থেকে ১৪ দিন সময় লেগে যায়, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্যাগ: ইয়েমেন
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬