নিজ ঘরে থেকে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

০১ মার্চ ২০২১, ১১:২০ AM
নিহত ইসমাইল হোসেন সুজন

নিহত ইসমাইল হোসেন সুজন © সংগৃহীত

নিজ ঘর থেকে ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চার বছর ধরে বড়বাড়ি নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলেন। চাকরির সুবাদে বাজার গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে তিন বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস বরে আসছিলেন।

বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ইসমাইল হোসেন সুজনের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ট্যাগ: মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬