ঢাকায় তুচ্ছ ঘটনায় সহকর্মীর চাপাতির কোপে প্রাণ গেল কিশোরের

১০ অক্টোবর ২০২০, ১১:১০ PM
ঢাকায় তুচ্ছ ঘটনায় সহকর্মীর চাপাতির কোপে প্রাণ হারিয়েছে এক কিশোর

ঢাকায় তুচ্ছ ঘটনায় সহকর্মীর চাপাতির কোপে প্রাণ হারিয়েছে এক কিশোর © প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরের চাপাতির কোপে শয়ন (১৭) নামে অপর কিশোর প্রাণ হারিয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

নিহত শয়ন সেখানকার আপন বুটিকস কারখানায় হেলপার হিসেবে কাজ করতো। বেতন ছিল ৫ হাজার টাকা। সেখানকার বাদশা মিয়া স্কুলের পাশে ভাড়া বাসায় সে থাকতো।

জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুর্ব বিরোধের জের ধরে সহকর্মী সিরাজ তাকে অস্ত্র নিয়ে ধাওয়া করে কারখানা ভবনের নীচে রাস্তায় ধরে ফেলে। এসময় সিরাজ প্রকাশ্যে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শয়নের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬