হোটেলে ইয়াবা সেবনের সময় দুই আ.লীগ নেতা গ্রেফতার

১২ জুলাই ২০২০, ০৯:০৪ PM

© সংগৃহীত

আবাসিক হোটেলে বসে ইয়াবা সেবনকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) বিকালে বরগুনা শহরের তাজবিন আবাসিক হোটেলের ভিআইপি-১ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (৫৭) ও মো. মহসিন ফয়সাল (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল তাজবিনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মো. মহসিন ফয়সালকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সদর থানার এসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬