বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

২৬ জানুয়ারি ২০২০, ০৮:১৮ AM

© সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাজিল প্রথম বর্ষের এক মাদ্রাসা ছাত্রী’কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ ঘ’টনায় অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম তারেক (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খান সাহেবের ছেলে। পরে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে রাত সাড়ে দশ’টার দিকে ধর্ষক ও তার

সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো.নাহিদকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অ’ভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত (২২ জানুয়ারি) গ্রেফতারকৃত যুবক ওই মাদ্রাসা ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একা’ধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘ’টনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, অভিযোগ আলোকে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মা’মলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত যুবককে আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপর দিকে, এ ঘটনায় প’লাতক আরও এক আসামীকে গ্রে’ফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬