ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

০২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ PM
ইউজিসি কার্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্য

ইউজিসি কার্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্য © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার ও বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইউজিসির অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় এবং গবেষণাভিত্তিক কার্যক্রম আরও বাড়াতে হবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬