জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ PM
বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দল © এশিয়ান হকি ফেডারেশন

জয় দিয়েই এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারায় লাল-সবুজেরা। প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই সমানতালে লড়াই করে। শুরুতে চতুর্থ মিনিটে লি চি-শুয়ানের গোলে এগিয়ে যায় চায়নিজ তাইপে। তবে বাংলাদেশকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলায় দ্রুত ফলও পায় বাংলাদেশ। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই দলের তৃতীয় গোলটি করেন আমিরুল।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ব্যবধান বাড়ালেও শেষ দিকে টানা দুই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

বাছাইপর্বে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল জায়গা করে নেবে এশিয়ান গেমসে। প্রতিযোগিতা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

উল্লেখ্য, বাংলাদেশ এশিয়ান গেমসে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সেরা সাফল্য। 

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬