যুব হকি বিশ্বকাপ

শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ AM
বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দল © সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ যুব হকি দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরে গেলেও দ্বিতীয় দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করেছে বাংলাদেশ। রবিবার (৩০ নভেম্বর) ভারতের চেন্নাইয়ের রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে ম্যাচটিতে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের তরুণ পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আমিরুল ইসলাম। দক্ষিণ কোরিয়া র‍্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। নিয়মিত বিশ্বকাপে অংশ নেয় তারা। আর বাংলাদেশই এবারই প্রথমবারের মতো হকির কোন বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ম্যাচটিতে সমানভাবে লড়েছে বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে কোরিয়া দুই গোলের লিড নেয়। খেলার অষ্টম মিনিটে লি মিন হাইওক পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন। পাঁচ মিনিট পর একইভাবে সন সিউংহান ব্যবধান বাড়ান। পরের কোয়ার্টারে লি মিন আবারও গোল করে কোরিয়ার লিড বাড়ান। এতে মনে হচ্ছিল, বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যাবে।

তবে আমিরুল ইসলাম ও রাকিবুল ইসলাম হতোদ্যম হননি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা আনে আমিরুল। পরবর্তী দুটি গোলও আসে পেনাল্টি কর্নার থেকে, যার মধ্যে চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

বাংলাদেশ যুবারা কোরিয়ার ওপর চাপ বজায় রাখে এবং ৫৬ মিনিটে আবারও গোল করে। বাকি সময়ে রক্ষণে ভাল খেলার মাধ্যমে ম্যাচটি ৩-৩ গোলে সমাপ্ত হয়।

এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম পয়েন্ট সংগ্রহ করেছে। আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে তারা ফ্রান্সের মুখোমুখি হবে।

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ…
  • ১৪ জুলাই ২০২৬
আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence