আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

মাদুরাইয়ে যুব বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচেও জ্বলে উঠলেন আমিরুল ইসলাম। দারুণ লড়াইয়ে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে স্থান নির্ধারণী এই ‘ফাইনাল’ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সিগফ্রিড আইকম্যানের শিষ্যদের হাতে ওঠে চ্যালেঞ্জার ট্রফি। তিন গোল করে হ্যাটট্রিক করেন আমিরুল। বাকি দুই গোল রকিবুল ও হজিফা হোসেনের।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে আরেকটি ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন হজিফা।

তৃতীয় কোয়ার্টারে রকিবুলের ফিল্ড গোল স্কোরলাইন নিয়ে যায় ৩-০’তে। তবে কোয়ার্টারের শেষদিকে একটি গোল শোধ করে ব্যবধান কমায় অস্ট্রিয়া।

শেষ কোয়ার্টারে ম্যাচে আসে রোমাঞ্চ। পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে আমিরুল ব্যবধান বাড়ান। কিন্তু মুহূর্তেই অস্ট্রিয়া গোল করে ব্যবধান নামিয়ে আনে ৪-২’তে। এরপর পেনাল্টি থেকে আবারও গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল, আর বাংলাদেশ এগিয়ে যায় ৫-২’তে।

শেষদিকে অস্ট্রিয়া টানা দুটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর গোলের সুযোগ দেয়নি বাংলাদেশ। ৫-৪ ব্যবধানের জয়ে ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করে লাল-সবুজের তরুণরা।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬