নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ PM
জব্দ করা ডিজেল

জব্দ করা ডিজেল © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা তেল উপজেলা পরিষদ চত্বরে মানুষের চাহিদার ভিত্তিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ নতুন বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে সেলিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানকালে প্রতিষ্ঠানটির ভেতরে থাকা ২৬টি ড্রাম থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি ২টি ড্রামে ১০০ লিটার করে তেল সংরক্ষিত ছিল।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। এ সময় প্রতিষ্ঠানে উপস্থিত মোহাম্মদ ফয়সাল নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, এ ধরনের অবৈধ মজুত ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা তেল উপজেলা পরিষদ চত্বরে মানুষের চাহিদার ভিত্তিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9