এবার তৃতীয় শ্রেণির শিশুকে কুপিয়ে হত্যা

২০ অক্টোবর ২০১৯, ১০:৫৮ AM

© সংগৃহীত

কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে বাসার পাশের ডোবা থেকে মেহেদী হাসান (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত মেহেদী কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর এলাকার সাতরা চম্পকনগর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। সে নর্থ সাউথ চাইল্ড একাডেমীর ছাত্র। পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করেছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে।

মেহেদীর চাচা আব্দুল হান্নান জানান, ‘মেহেদী পাশের বাড়ির বিউটি আক্তার নামে একজনের কাছে প্রাইভেট পড়তো। প্রতিদিনের ন্যায় সে শনিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায় সে। রাতে বাসায় না ফেরায় স্বজনরা শিক্ষকের বাসায় খোঁজ করে জানতে পারেন, পড়া শেষে শিশুটিকে তার বাসার গেইটে দিয়ে গেছেন বিউটি।’

পরে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবায় গলা ও ঘাড়ে সাত থেকে আটটি কোপের ক্ষতচিহ্নসহ তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে স্বজনরা দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

তিনি জানান, কিছুদিন পূর্বে তাদের বাসায় মোবাইল টাকা পয়সাসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। সেই ঘটনার সাথে হয়তোবা এই ঘটনার সূত্রপাত থাকতে পারে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য নেয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা আছে।’

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬