তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণ করলো চাচা

১৭ আগস্ট ২০১৯, ০৯:৪২ PM

© সংগৃহীত

সাতক্ষীরার গোবিন্দকাটিতে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী (৯) ধর্ষনের শিকার হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা ছাত্রী রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষক সাজু সরদার (২২) পলাতক রয়েছে। সে একই গ্রামের আলমগীর সরদারের ছেলে।

ধর্ষিতার স্বজনরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে যখন বৃষ্টি হচ্ছিল তখন বাড়িতে সবাই রান্নাসহ গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই সাজু ওই স্কুল ছাত্রীকে খাবার খাওনোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে তার মা’সহ স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার স্বজনরা আরো জানান, এ ঘটনায় ধর্ষক সাজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬