ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা

০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ PM
মোহসেন তেহরানি

মোহসেন তেহরানি © সংগৃহীত

চলমান যুদ্ধের মধ্যেই আর্জেন্টিনায় নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহসেন তেহরানিকে বহিষ্কার করে করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আর্জেন্টিনার কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং পররাষ্ট্রমন্ত্রী পাবলো কির্নোকে আক্রমণ করে বক্তব্য দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মিলেই প্রশাসনের বিরুদ্ধে ইরানি ভূখণ্ডে সামরিক হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে তেহরান।

ইরানের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, তেহরানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, আপত্তিকর এবং মিথ্যা। আর্জেন্টিনার কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের অসত্য অভিযোগ তোলার দায়েই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পারদ এখন চরম তলানিতে গিয়ে ঠেকেছে লাতিন আমেরিকার এই দেশটির। গতকাল বুধবার ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬