বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করার আহ্বান ম্যাক্রোঁর

০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ © সংগৃহীত

ন্যাটো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প সামরিক জোট ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে প্রতিদিন সন্দেহ তৈরি করে এই জোটেরই ভিত্তি দুর্বল করছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক রাষ্ট্রীয় সফরের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি আচরণের কড়া জবাব দেন।

সেখানে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সামরিক অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পের জোর করে প্রণালিটি দখল করার পরামর্শকে ‘সম্পূর্ণ অবাস্তব’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘বলপ্রয়োগ করে হরমুজ প্রণালি সচল করতে গেলে বিভিন্ন দেশের নৌবাহিনী সরাসরি ইরানি হামলার মুখে পড়বে। হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুদ্ধবিরতির পর ইরানের সাথে সরাসরি কূটনৈতিক আলোচনা ছাড়া আর কোনো বাস্তবসম্মত উপায় নেই।’

এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলে উপহাস করেন এবং জোটের ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালি উদ্ধারে সেনা না পাঠালে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেন। 

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ম্যাক্রোঁ বিশ্বনেতাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের গুরুত্ব ও পরিপক্বতা বজায় রাখা উচিত। আপনি যদি আসলেই সিরিয়াস হতে চান, তবে আজ এক কথা আর কাল তার উল্টো কথা বলতে পারেন না। আমার মনে হয় আজকাল কিছু মানুষ বেশি কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘ন্যাটোর মতো সংস্থায় অলিখিত বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। কিন্তু ট্রাম্পের মতো প্রতিদিন নিজের প্রতিশ্রুতি নিয়ে সংশয় তৈরি করলে সেই বিশ্বাসের মূল ভিত্তিটাই ক্ষয়ে যায়।’

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬