দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে আরব আমিরাত!

০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ AM
এআই দিয়ে তৈরি ছবি

এআই দিয়ে তৈরি ছবি © সংগৃহীত

ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি শক্তি প্রয়োগ করে পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সহায়তা করার জোর প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জোর করে এই প্রণালিটি খুলে দিতে সামরিক অভিযানে যোগ দেওয়ার সদিচ্ছা প্রকাশ করেছে দেশটি। মঙ্গলবার রাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। 

যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তবে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাতই হবে প্রথম কোনো দেশ, যারা সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক যুদ্ধে অংশ নেবে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় দেশগুলো তেহরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে আরব আমিরাতে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। 

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই অব্যাহত হামলার মুখে সামরিক অভিযানে সরাসরি নামার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব বা সবুজ সংকেত পাওয়ার চেষ্টাও করছে আরব আমিরাত। বিশ্বের মোট সরবরাহের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের রুট এই হরমুজ প্রণালিকে ইরান দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

দেশটির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দখল থেকে ইরানকে হটাতে আমিরাতি কূটনীতিকরা যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিধর দেশগুলোকে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি ইরানের দখল থেকে হরমুজ প্রণালি মুক্ত করতে সংযুক্ত আরব আমিরাত নিজের পক্ষ থেকে ঠিক কী ধরনের সামরিক অবদান রাখতে পারে, সেটিও এখন গুরুত্বের সাথে খতিয়ে দেখছে দেশটি।

অন্যান্য আরব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে এই পরামর্শ দিয়েছে, যাতে তারা হরমুজ প্রণালিতে ইরান-অধিকৃত দ্বীপগুলো দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এই দ্বীপগুলোর মধ্যে রয়েছে ‘আবু মুসা’ দ্বীপ, যা আরব আমিরাত বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। 

তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে আসা এই যুদ্ধ প্রস্তুতির খবরটি সরাসরি অস্বীকার করেনি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে হবে, এ বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য রয়েছে।’

এদিকে গত ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত নোটিশ না দেওয়ায় এবং আঞ্চলিক দেশগুলোর সতর্কবার্তা উপেক্ষা করায় এই অঞ্চলের মিত্রদেশগুলো একসময় চরম অসন্তোষ প্রকাশ করেছিল। তবে বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করার জন্য এটিই তাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ। 

সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন প্রকাশ্যেই ইরান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই অঞ্চলের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, তারা চান না ইরানের নেতৃত্বে বড় ধরনের কোনো পরিবর্তন বা বর্তমান সরকারের পতন হওয়ার আগে এই সামরিক অভিযান শেষ হোক।

অন্যদিকে কূটনৈতিক তৎপরতা ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যুদ্ধের সমাপ্তি এখন অনেক ঘনিয়ে আসছে। ওয়াশিংটন বর্তমানে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই এই যুদ্ধ বন্ধ করা অথবা তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার একটি সম্ভাবনা দেখছে। 

তবে একই সঙ্গে সম্ভাব্য স্থল অভিযানের জন্য ওই অঞ্চলে বাড়তি মার্কিন নৌসেনাও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার জানিয়েছেন, তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে সরাসরি বার্তা পাচ্ছেন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি স্পষ্ট করে বলেছেন, এই অনানুষ্ঠানিক বার্তা আদান-প্রদানকে কোনোভাবেই ‘আলোচনা’ বলা যায় না।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬