ইসরায়েলের তেল শোধনাগারে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

৩০ মার্চ ২০২৬, ০৪:৪৭ PM
ইসরায়েলের তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে

ইসরায়েলের তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে © সংগৃহীত

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ইসরায়েলের হাইফা এলাকায় অবস্থিত বাজান ওয়েল রিফাইনারি। সোমবার (৩০ মার্চ) মিসাইল ব্যারেজ হামলার পর তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল–১৩। তবে শোধনাগারটিতে ইরানি ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে নাকি কোনো শ্র্যাপনেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের ওপর ইরানের সর্বশেষ মিসাইল হামলার সময় হাইফা শহরে আঘাতের খবর পাওয়া গেছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, শহরের শিল্পাঞ্চলে একটি মিসাইল বা এর ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আঘাতপ্রাপ্ত এলাকাটি বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে বা তার কাছাকাছি। এর আগেও বিভিন্ন হামলায় এই শোধনাগারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আগের হামলাগুলোতে মিসাইলের স্প্লিন্টারের আঘাতে এই স্থাপনায় স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়ার পর রিজার্ভ এবং নিয়মিত বাহিনীর উদ্ধারকারী দলগুলো সেখানে রওনা হয়েছে।’ 

দেশটির পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় সংবাদমাধ্যম মা’রিভকে জানিয়েছে, শোধনাগার কমপ্লেক্সের একটি পেট্রোল ট্যাংকে আগুন জ্বলছে এবং সেখান থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। তবে এই বিপজ্জনক রাসায়নিকের কারণে ওই এলাকার বাসিন্দাদের জন্য বড় কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। কমপ্লেক্সের আশপাশের বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখতে এবং বাইরে অবস্থান না করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে  রবিবার নেওত হোভাব শিল্পাঞ্চলেও একটি ইরানি মিসাইল আঘাত হানে। এতে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়লে জরুরি সতর্কতা জারি করে ইসরায়েল। পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক চুইয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোতে কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9