ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের

০১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ PM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই প্রস্তাব জানালেও তেহরান তা অস্বীকার করেছে।

বুধবার (১ এপ্রিল) ট্রাম্প জানিয়েছেন, ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না।’

কিন্তু এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত পাঁচ দফা শান্তি পরিকল্পনাকে আরাগচি ‘মিডিয়ার কল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি আরও বলেন, ‘চলমান সংঘাত তখনই থামবে যখন আগ্রাসী পক্ষকে শাস্তি দেওয়া হবে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।’ ইরান শুরু থেকেই এই অবস্থানে অনড়। দেশটি বারবার জানিয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’ তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা বিবেচনা করব। তার আগে আমরা ইরানকে ধ্বংস করে দেবো বা প্রস্তর যুগে পাঠিয়ে দেব।’

একই সঙ্গে ইরানের সরকারি এক কর্মকর্তা ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন। আলজাজিরার তেহরান প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, ‘আমরা একজন ইরানি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি স্পষ্টভাবে বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতি চাওয়া হয়নি।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬