গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা 

০২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ৯ হাজার ১৩৩ জনের। 

বরাবরের ন্যায় এবারেও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আগামীকাল সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা সময়ে সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ১০০ নম্বরেরি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহ। শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য থাকছে হাল্কা নাস্তা ও বিশ্রামের সুব্যবস্থা। অসুস্থতাজনিত কারণে সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিকেল টিম। এছাড়াও সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবে বিএনসিসি, রোভার স্কাউট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তায় ও যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রক্টরিয়াল বডির সঙ্গে বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য সার্বক্ষণিক নজরদারি করবে ভ্রাম্যমাণ আদালত। 

তিনি আরো জানান, সকাল সাড়ে ৯ টা থেকে প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। যেকোন ধরনের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেও কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থী ও অভিভাবকদের অসুস্থতাজনিত সহায়তায় সবসময় দুটি এম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে ইবি থানার সামনে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও মেইন গেটের সামনে রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহের হেল্প ডেস্ক থাকবে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেওয়া হবে। 

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।

মানতে হবে যেসব নির্দেশনা 
ভর্তি পরীক্ষা শুরুর অন্তত একঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কক্ষের গেট খোলা হবে ৩০ মিনিট পূর্বে। ভর্তি পরীক্ষা শুরুর পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যালকুলেটরসহ অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কালার প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে লেখা থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করা যাবে না।

পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ মে ২০২৬
নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ০৮ মে ২০২৬
ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে
  • ০৮ মে ২০২৬
শ্বশুরবাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পলাতক প…
  • ০৮ মে ২০২৬
জিয়ার কবর জিয়ারত করলেন জাকসুর ভিপি
  • ০৮ মে ২০২৬
রাজধানীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9