ডিপজলের বিরুদ্ধে মামলা

২৬ জুলাই ২০২৬, ০৭:১৬ PM
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল © সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় বাদীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে অভিযোগ করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে সম্পত্তির মালিকানা দাবি করেছেন। তবে পুলিশি তদন্তে ওই ঘটনায় আজিজের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীর দাবি, বিতর্কিত ওই সম্পত্তির প্রকৃত মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল সেটিকে নিজের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। এর ফলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে এবং তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬