ভাগনিকে বিয়ে, প্রথম স্ত্রীর করা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

২৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ PM
গ্রেপ্তার যুবদল নেতা আরিফ প্রধান (মাঝে)

গ্রেপ্তার যুবদল নেতা আরিফ প্রধান (মাঝে) © টিডিসি

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে ভাগনিকে বিয়ে করার অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রথম স্ত্রী আদালতে মামলা করেছেন।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবদল নেতার নাম আরিফ প্রধান (৩৮)। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আরিফ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরিফ প্রধানের প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে বিয়ে করেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950