কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক

২৪ জুলাই ২০২৬, ১০:৪০ PM
কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক

কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক © প্রতিনিধি

কক্সবাজার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ মোট ২৩টি মামলার আসামি, ডাকাত দলনেতা নুরুল কাদেরকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টায় তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে, সমিতিপাড়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর কাদের কক্সবাজার সদর উপজেলার উত্তরণ এলাকায় অবস্থানের বিষয় জানার পর এ অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। গ্রেপ্তার নুরুল কাদের কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়া পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডা. নুরুল ইসলাম ও ছকিনা বেগমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজারের সমিতিপাড়া ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের সাঁড়াশি ও জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬