৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

২৪ জুলাই ২০২৬, ০৭:২৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৭:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাইম হোসাইন (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ফুলসারা গ্রামে এ ঘটনাটি ঘটে। 

আটক নাইম হোসাইন একই উপজেলায় শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ির সংলগ্ন দোকানে শিশুকন্যাকে রেখে বাবা নাস্তা খেতে বাড়ির ভেতরে যান। এ সুযোগে নাইম দোকানে ঢুকে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় নাইম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে স্থানীয়রা তাকে শনাক্ত করেন। পরে তাকে নিজ বাড়ি থেকে ধরে এনে উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হেফাজতে নেয়। ভয়ে কিছুটা অসুস্থ বোধ করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬