ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার

২৬ জুলাই ২০২৬, ১২:১০ AM
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার

ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতঘরের ছাদে টবে গাঁজা চাষের অভিযোগে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো অবস্থায় তিনটি গাঁজা গাছ পাওয়া যায়। অভিযানে তার বাসা থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬