বিয়ে না দেওয়ায় বাবা-মাকে হত্যা করলেন মাদকাসক্ত ছেলে 

বাবা-মাকে হত্যা মাদকাসক্ত ছেলের, জড়ো হলেন স্থানীয়ারা

বাবা-মাকে হত্যা মাদকাসক্ত ছেলের, জড়ো হলেন স্থানীয়ারা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ে না দেওয়ার কথা কাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত ছেলের কাঁচির আঘাতে বাবা-মা নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তাদের ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতরা হলেন- স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিয়ে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন মাদকাসক্ত রোমি রাজ দাশগুপ্ত। তবে তার মাদকের আসক্তির কারণে পরিবার বিয়ে দিতে রাজি হচ্ছিল না। 

এর জেরে আজ দুপুরে নিজ বাড়িতে মায়ের সঙ্গে রোমি রাজের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কাঁচি দিয়ে মা কল্পনা দাশগুপ্তকে এলোপাতাড়ি আঘাত করেন রোমি রাজ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে বাবা স্বপন দাশগুপ্ত এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি আঘাত করেন রোমি রাজ। এতে ঘটনাস্থলেই দুজন লুটিয়ে পড়েন। 

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপন দাশগুপ্তকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন বলেন, আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছিল, তবে অ্যাম্বুলেন্সে তোলার পর পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত রোমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগেও তাঁকে একাধিকবার পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখান থেকে প্রায় তিন-চার মাস আগে তিনি বাড়ি ফেরেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সকালের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬