ট্রাফিক আইন লঙ্ঘনে ২দিনে ৩ হাজার ২৫৭ মামলা ডিএমপির

২৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ঢাকা মহানগর এলাকায় গত দুই দিনে অভিযান চালিয়ে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬৭০টি মামলা দেওয়া হয়েছে, যার মধ্যে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেল রয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৪৯২টি, গুলশান বিভাগে ৪৫৮টি, ওয়ারী বিভাগে ৪৫০টি, উত্তরা বিভাগে ৪০১টি, তেজগাঁও বিভাগে ৩৭২টি, লালবাগ বিভাগে ২৪৬টি এবং রমনা বিভাগে ১৬৮টি মামলা করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন মারাত্মকভাবে লঙ্ঘন করায় মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং এবং ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় সড়ক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9