গার্মেন্টস কারখানায় গুলি করে কোটি টাকা চাঁদা দাবি, ৪ জন গ্রেপ্তার

২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কাফরুল এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২০ এপ্রিল) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাফরুলে সংঘটিত এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর পশ্চিম বাইশটেকি এলাকায় অবস্থিত ‘এ কে এম অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায়। জানা যায়, সেদিন সকালে কারখানার মালিক কামরুল ইসলাম তার অফিসে অবস্থান করছিলেন। বিকেলের দিকে অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জন ব্যক্তি জোরপূর্বক কারখানায় প্রবেশ করে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে।

আরও পড়ুন: এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পকেট থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পেছনে থাকা ফাইল কেবিনেটের গ্লাসে আঘাত করে, ফলে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি তার পেছনের দেয়ালে লাগে।

এ সময় কামরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা তিন দিনের মধ্যে এক কোটি টাকা চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করতে অফিসে থাকা সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যায় তারা।

এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) কাফরুল থানা-এ একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কামরুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা ১২-১৩ জনকে আসামি করা হয়েছে। কামরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা ও বুলেট উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬