সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিনজন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং এ সময় দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি গাছের বাগানের ভেতর তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরী এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর  ওয়ার্ডের রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তার ৩ ডাকাতকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত গ্রেপ্তার ৩ ডাকাতকে মাদার্শার শফিক আজাদ ও ইলিয়াস ডাকাতি করার উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই ৩ ডাকাতকে গ্রেপ্তার, দুইটি অস্ত্র, গুলি ও কিরিচ উদ্ধার করা হয়।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬