যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ AM
আব্দুল্লাহ রাজু

আব্দুল্লাহ রাজু © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল্লাহ রাজু (৪১)। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ভিকটিম তার স্বামীর সাথে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ সায়েদাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভিকটিমের সাথে আসামির পূর্ব পরিচয় ছিল। সেই সুবাদে আসামি ভিকটিমের বাসায় যাতায়াত করত। সুসম্পর্ক থাকায় আসামির সাথে ভিকটিমের বিভিন্ন সময় টাকা লেনদেন হতো। পরবর্তীতে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক বিকাল ৪টায় রাজু ভিকটিমের ভাড়া বাসায় যায়। বিকাল আনুমানিক পৌনে ৫ টা পর আসামি মো. আব্দুল্লাহ রাজু জরুরি কথা আছে বলে ভিকটিমকে বাসার ছাদের অংশে নিয়ে যায়। লেনদেন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামি ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত কাটা জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। পরে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। 

মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল্লাহ রাজুকে গ্রেফতার করে। এছাড়াও ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামির একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত রাজুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬