চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১

৩১ মার্চ ২০২৬, ০৪:২৪ PM
জালাল উদ্দিন মুন্না

জালাল উদ্দিন মুন্না © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলার ঘটনায় জালাল উদ্দিন মুন্না নামের একজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা-পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) হাটহাজারী মাদ্রাসা-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘আমরা দুপুর ২টার দিকে মুন্নাকে করি। সে এ ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, মুন্না নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে-ই এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ বিভিন্ন কৌশলে তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা বাকি জড়িতদেরও গ্রেপ্তারের দাবি জানাই এবং যথাযথ শাস্তির দাবি জানাই।’

উল্লেখ্য, গত ৪ মার্চ একটি দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীদের হয়ে সমঝোতা করেছিলেন চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ। এ ঘটনায় জেরে গতকাল রাত ৮টার দিকে পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা করা হয়।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬