লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

৩১ মার্চ ২০২৬, ১০:১৩ PM
দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চর লামছি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চররুহিতা ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন। এ সময় জাহাঙ্গীর ও কবিরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ দশমিক ৮৫০ লিটার বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান (এলজি) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
‎
‎লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
‎
‎সদর থানা পুলিশ জানায়, ডিএনসির পক্ষ থেকে মামলা হওয়ার পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬