নেত্রকোনায় মাদক সেবনের দায়ে তিন যুবক গ্রেপ্তার

৩০ মার্চ ২০২৬, ০৪:৫৬ PM
মোহনগঞ্জ থানা

মোহনগঞ্জ থানা © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৭), মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সানোয়ার হোসেন (২৯) ও টেঙ্গাপাড়া এলাকার মিন্টু ভূঁইয়ার ছেলে মো. পাপন ভূঁইয়া (২২)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো  হয়।

সোমবার সকালে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি জানান।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬