ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

৩০ মার্চ ২০২৬, ১১:০৭ PM
গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক © টিডিসি ফটো

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. রিপন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের আইজিপিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছিল। এসব আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে তারা সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।

এমন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল বিশ্লেষণে দেখা যায়, সেখানে “Doctor. Ayesha Khatun” নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন করা অবস্থায় ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই আইডি ব্যবহার করেই সে আইজিপি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল।

​ডিবি কর্মকর্তারা জানান, রিপন তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এই ডিজিটাল জালিয়াতি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬