ডাকাতের কবল থেকে উদ্ধার ৪ জেলে, জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ আটক ৯

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ PM
জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ আটক ৯

জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ আটক ৯ © সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে কক্সবাজার জেলার মহেশখালী উপকূলে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে ডাকাতের কবলে পড়া ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।

তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। অভিযান চলাকালে ডাকাতের কবলে থাকা বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত জেলে বোট ও জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081