ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে পুলিশ হেফাজতে যুবদল নেতা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

কুষ্টিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৩২ হাজার কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল, জানাল ইসি

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘আব্দুল মাজেদের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তারের কিছু অভিযোগ আসায় সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়নি, বরং সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভোটকেন্দ্রের পাশেই ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

এদিকে যুবদল নেতাকে হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই ভোটকেন্দ্রের আশেপাশে তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। এর আগে উক্ত এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও সেখানে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের স্বার্থে যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬