মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে কত ভোট পড়ল 

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
মির্জা আব্বাস মহিলা কলেজ

মির্জা আব্বাস মহিলা কলেজ © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা-৮। এখানে শুরু থেকেই আলোচনায় রয়েছে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপি নেতা মির্জা আব্বাস। এখানকার মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২৬ শতাংশ ভোট পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ৯ হাজারের বেশি। এদিকে ঢাকা-১৪ আসনের দুটি কেন্দ্রে সকাল থেকে যথাক্রমে ২৬ ও ২১ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর দুপুর পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর জুভেনিল কেয়ার কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ১২ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ৫৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট ভোটারের ২৬ শতাংশ। সকালে কিছুটা কম ভোটার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরব উপস্থিতি দেখা গেছে। কোনা ঝামেলা হয়নি।

আরও পড়ুন: ৩২ হাজার কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল, জানাল ইসি

শাহ আলী মডেল হাই স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪২১ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ৫১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ২১.৩৯ শতাংশ। এখানেও সকালে কিছুটা কম ভোটার থাকলেও এখন উপস্থিতি সরব, কোনো ঝামেলারও খবর পাওয়া যায়নি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬