বরগুনায় নারী ভোটারদের সরব উপস্থিতি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ PM
ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি

ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুই সংসদীয় আসনের ৩১২টি ভোটকেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। শুরুতে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে এসেছেন। প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনার দুই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন। নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের সামগ্রিক চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ৩১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় মাঠে কাজ করছেন ৬ হাজার ৩৯২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার মিলিয়ে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন প্রয়োগে জেলায় দায়িত্ব পালন করছেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সার্বিকভাবে বরগুনার দুই সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬