৩২ হাজার কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল, জানাল ইসি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ PM
জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম সাড়ে ৫ ঘণ্টায়, অর্থাৎ সকাল ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। 

ইসি বলেন, ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে ৩২.৮৮ শতাংশ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোন কেন্দ্রের ভোট স্থগিত হয়নি ইসি।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ‘জীবনে প্রথমবার’ ভোট দিলেন এমপি প্রার্থী

এবারের নির্বাচনে খসড়া তালিকায় মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়। সেখানে বলা হয়, পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬