গণভোটে ‘না’ সিল মেরে ফেসবুকে ব্যালট শেয়ার রাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM
রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের ফেসবুক পোস্ট। পরে ‘না’ ভোটের ব্যালট মুছে দিয়েছেন তিনি

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের ফেসবুক পোস্ট। পরে ‘না’ ভোটের ব্যালট মুছে দিয়েছেন তিনি © সংগৃহীত

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সোমবার (১২ ফেব্রুয়ারি) গণভোটে ‘না’ ও ধানের শীষে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করেন তিনি।

সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। পর অবশ্য ধানের শীষে ভোট দেওয়ার ছবিটি রেখে ‘না’ ভোটের ছবিটি ডিলিট করেছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিলে, গণভোটে ‘হ্যা দিতে।

আরও পড়ুন: বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে: রুমিন ফারহানা

এ বিষয়ে জানতে চাইলে সরদার জহুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভোট দেওয়া তো স্বাধীনতা। যার যেটা ভালো লাগবে সে সেটায় ভোট দেবে।’

তিনি আরও বলেন, এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার ‘না’ ভালো লাগছে, তাই ‘না’ দিয়েছি।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬