ভোট দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাবু মিয়া​

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ PM
 বাবু মিয়া

বাবু মিয়া © টিডিসি ফটো

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  জানা গেছে, মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার আগেই হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং এক পর্যায়ে সেখানেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান কান্নারত কণ্ঠে বলেন, বাবু একটু আগেই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, অথচ ভোটটা আর দেওয়া হলো না।

স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬