ঢাকার তিন কেন্দ্রে ২৬, ২১ ও ২৭ শতাংশ ভোট

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM
ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন

ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন © টিডিসি ফটো

ঢাকা-১৪ আসনের তিনটি কেন্দ্রে সকাল থেকে যথাক্রমে ২৬, ২১ ও ২৭ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর দুপুর পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর জুভেনিল কেয়ার কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ১২ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ৫৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট ভোটারের ২৬ শতাংশ। সকালে কিছুটা কম ভোটার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরব উপস্থিতি দেখা গেছে। কোনা ঝামেলা হয়নি।

আরও পড়ুন: কেন্দ্রে ঢুকে জনি দেখলেন তার ভোট হয়ে গেছে, প্রিজাইডিং অফিসার বললেন, ‘এখন তো কিছু করার নাই’

শাহ আলী মডেল হাই স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪২১ জন। এর মধ্যে দুপুর পর্যন্ত ৫১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ২১.৩৯ শতাংশ। এখানেও সকালে কিছুটা কম ভোটার থাকলেও এখন উপস্থিতি সরব, কোনো ঝামেলারও খবর পাওয়া যায়নি।

লালকুঠি সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯০৬ জন। ভোট দিয়েছেন প্রায় ৮০০ জন। সাড়ে ১২টা পর্যন্ত ২৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬