মায়ের কোলে চড়ে ভোট দিলেন শারীরিক প্রতিবন্ধী মিনা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ PM
শারিরীক প্রতিবন্ধী ভোটার মিনা পারভীন

শারিরীক প্রতিবন্ধী ভোটার মিনা পারভীন © টিডিসি ফটো

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট সংগ্রহ। প্রতিটি কেন্দ্রে ভীড় জমাচ্ছে উৎসুক ভোটারেরা। ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট দিয়েছেন প্রতিবন্ধী ভোটারেরাও।

ব্যতিক্রম ঘটেনি ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে। সে আসনের রাধাকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মায়ের কোলে চড়ে ভোট দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী মিনা পারভীন (২০)।

জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

মিনা পারভীন ছাড়াও তার পরিবারে আরও তিন বোন শারিরীক প্রতিবন্ধী। বিউটি আক্তার (২১) নামে তার অপর শারীরিক প্রতিবন্ধী বোনও মায়ের কোলে চড়ে বলে তার মা শামছুন্নাহার নিশ্চিত করেছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬