২০২২ সালের এদিনে বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা, সেনাবাহিনীর স্মরণ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
প্রাণ উৎস্বর্গকারী সেনা অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি

প্রাণ উৎস্বর্গকারী সেনা অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি © বাংলাদেশ সেনাবাহিনী

বান্দরবানের রুমা জোনে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় টহল অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনী এ কর্মকর্তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল এক বিবৃতিতে তাকে স্মরণ করে বলা হয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি ২৮ বীর, রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও ছিলেন। তিনি সৎ, মেধাবী, কর্মঠ ও দক্ষ একজন সৈনিক হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় ছাত্র ইউনিয়ন

এতে আরও বলা হয়, গত ০১ ফেব্রুয়ারি বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসী অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০ টায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়লেও তিনি অসীম সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ চালিয়ে ঘটনাস্থলেই ৩ জন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু নিশ্চিত করেন। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

হাবিবুর রহমানের আত্মত্যাগের কথা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, দেশমাতৃকার নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ ও বীরত্ব সকলের জন্য গর্বের ও অনুকরণীয়। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) প্রাপ্ত হন।

উল্লেখ্য, সংবাদটিতে শুরুতে অনিচ্ছাকৃতভাবে ২০২২-এর জায়গায় ২০২৬ সাল উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে সেটি সংশোধন করে ২০২২ উল্লেখ করা হয়েছে। সাময়িক তথ্য বিভ্রান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

 

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9