সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় ছাত্র ইউনিয়ন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ AM
ছাত্র ইউনিয়ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

ছাত্র ইউনিয়ন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও সরকার সংশ্লিষ্ট সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে ওঠা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপের দাবি সংগঠনটির।

একইসাথে, তাদের কর্মকাণ্ড, দুর্নীতি ও সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশের দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি, মব সন্ত্রাসে মদদ দেওয়া, বিনা বিচারে হত্যা থেকে শুরু করে নানা অন্যায়-অনিয়মে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম জড়িয়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপর ধার্যকৃত ৬০০ কোটি টাকার অধিক জরিমানা তার ক্ষমতাবলে মওকুফ করেছেন এমন অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় ছাত্র ইউনিয়ন

নেতারা আরও বলেন, সরকারের বেশকিছু উপদেষ্টাদের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও ধর্মীয় উগ্রবাদে মদদ দেওয়া, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তথাকথিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলমের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। দায়িত্ব থেকে প্রায় দুই মাস আগে অব্যাহতি নিলেও তারা এখনও পর্যন্ত সরকারি বাসভবন ত্যাগ করেননি। এমনকি তাদের পিএসের দায়িত্ব পালনকারীরাও কোটি কোটি দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অন্যায়-অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই অথবা নির্বাচন হওয়া মাত্র দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তাই আমরা উচ্চ আদালতের কাছে আবেদন জানাতে চাই যেন উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও সরকার সংশ্লিষ্ট সকল ব্যক্তির দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেন। তাদের বিরুদ্ধে ওঠা অন্যায়-অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন এই নিষেধাজ্ঞা বহাল থাকে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই ধরনের নিষেধাজ্ঞা, নির্দেশনা সরকার সংশ্লিষ্ট সকলের উপর জারি করার আহ্বান জানাই। তাদের কর্মকাণ্ড, দুর্নীতি ও অবৈধ সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করতে হবে। জনগণের সাথে প্রতারণা করে, দেশের সম্পদ লুট করে কেউ যেন নিরাপদে দেশত্যাগ করতে না পারে সেজন্য আমরা আপামর জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’

 

 

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence