শিক্ষামন্ত্রী

বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে

১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৬ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে হলে ভিসা পলিসি সহজ করতে হবে। আগামী মন্ত্রিসভা বৈঠকে ভিসা পলিসি নিয়ে একটি নির্দেশনা আসছে। সেখানে সব ধরনের ভিসা পলিসি সহজ করা হচ্ছে, যাতে বিদেশিরা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে এবং বিভিন্নভাবে সম্পৃক্ত হতে আকৃষ্ট হন। 

আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নম্বর ওয়ান হলো ফরেন স্টুডেন্ট আকর্ষণ করা। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে হলে ভিসা পলিসি সহজ করতে হবে। এ বিষয়ে আমরা মন্ত্রিসভায় আলোচনা করেছি এবং বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কাজ করেছি। আগামী মন্ত্রিসভা বৈঠকে ভিসা পলিসি নিয়ে একটি নির্দেশনা আসছে। সেখানে সব ধরনের ভিসা পলিসি সহজ করা হচ্ছে, যাতে বিদেশিরা বাংলাদেশে এসে বিনিয়োগ করতে এবং বিভিন্নভাবে সম্পৃক্ত হতে আকৃষ্ট হন। 

তিনি আরও বলেন, আমাদের বিষয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত, তাই আমি প্রস্তাব করেছি—বিদেশি শিক্ষার্থীদের জন্য যেন সবচেয়ে সহজ উপায়ে বাংলাদেশে আসার সুযোগ তৈরি করা হয়। আগামী এক-দুইটি মন্ত্রিসভা বৈঠকের মধ্যে এটি পাস হয়ে আসবে। তখন আপনারা এর ফল দেখতে পাবেন।

এসময় বিদেশি শিক্ষার্থীদের ভিসা পলিসি ছাড়াও অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬