শিক্ষামন্ত্রী 

দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ

১৭ আগস্ট ২০২৬, ০৯:৩০ PM
শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সারাদেশের হাই স্কুল ও মাদ্রাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাই স্কুল ও মাদ্রাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে ‘বদলির স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে। এখনই এই প্রশ্ন কেন?’

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী সবাইকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতিও সব ক্ষেত্রেই শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার হেডমাস্টার নেই। সেটার মামলা আমরা নিষ্পত্তি করেছি। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠান প্রধানের রিটেন পরীক্ষা শেষ করার পর মামলার সম্মুখীন হয়েছিলাম, সেটাও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই সেটার ভাইভার ব্যবস্থা করবো।

২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির খুঁটিনাটি
  • ২৮ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৮ নভেম্বর ২০২৬
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২ লাখ ছাড়াল
  • ২৮ নভেম্বর ২০২৬